বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ-সংগঠন আওয়ামী ওলামা লীগের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। মাওলানা কে এম আব্দুল মমিন সিরাজীকে সভাপতি এবং আল্লামা আলহাজ্ব মো. আমিনুল হককে (তাবলীগ জামাত) সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।